বর্ষার ছড়া
- বিচিত্র কুমার - হোলা ব্যাঙের বিয়ে
মেঘলা আকাশ সকাল দুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
একলা বসে ঘরের কোণে
হাজার স্মৃতি পড়ে মনে।
রিমঝিম বর্ষা দিনে
কথা হয় বৃষ্টির সনে,
কদম ফুল হাসে
কলমিলতা ভাসে।
ছেলেরা সব ভাসায় ভেলা
জলের উপর করে খেলা,
মেয়েদের শখ পুতুল খেলা
আনন্দতে কাটে বেলা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।